PRB Post

৬ আগস্ট, ২০২৬, ১:০০ PMসারাদেশ

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

PRB Post

৬ আগস্ট, ২০২৬ এ ১:০০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে গেটের ওপরের অংশে পোড়া ও কালচে দাগ দেখা যায়। একই সময়ে বাড়ির জানালার কাচ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে কয়েকটি কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে ঘটনাটি তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন