PRB Post

৯ আগস্ট, ২০২৬, ৪:০০ PMসারাদেশ

ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

PRB Post

৯ আগস্ট, ২০২৬ এ ৪:০০ PM1 মিনিট পড়া

কুষ্টিয়া প্রতিনিধি

ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে চুরির উদ্দেশ্যে বন্ধ ফলের দোকানে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাতে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডার দোকান বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন। তাদের ধারণা, ইঁদুর বৈদ্যুতিক তার কেটে ফেলায় সেখানে বিদ্যুৎ প্রবাহিত ছিল। অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন