PRB Post

১:০৯ PMজাতীয়

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

PRB Post

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৯ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

 

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ১২টা ৪০ মিনিটে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

 

আরও পড়ুন