PRB Post

১৯ আগস্ট, ২০২৬, ৯:৪৯ AMজাতীয়

তিন জেলার ডিসি প্রত্যাহার

PRB Post

১৯ আগস্ট, ২০২৬ এ ৯:৪৯ AM1 মিনিট পড়া
আপডেট: ১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৩৪ AM

অনলাইন ডেস্ক

তিন জেলার ডিসি প্রত্যাহার

 

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তিন জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন