PRB Post

১২ আগস্ট, ২০২৬, ১:৩০ PMসারাদেশ

সাভারে আবারও মিলল বোমা সদৃশ প্রেসার কুকার

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ১:৩০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সাভারে আবারও মিলল বোমা সদৃশ প্রেসার কুকার

ঢাকার সাভারে আবারও বোমা সদৃশ একটি প্রেসার কুকারের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বর্তমানে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের সামনে একটি প্রেসার কুকার বোমার সন্ধান পাওয়ার খবর পায় সিটিটিসি।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। সিটিটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩১ জুলাই রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা একটি শক্তিশালী প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করে সিটিটিসি।

এদিকে, মতিঝিল মেট্রোরেল স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে বুধবার সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানোর কথা ছিল সিটিটিসির। তবে নির্ধারিত ওই ব্রিফিং স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন