PRB Post

১২ আগস্ট, ২০২৬, ৬:০২ PMসারাদেশ

পুকুরে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ৬:০২ PM1 মিনিট পড়া

চট্টগ্রাম প্রতিনিধি

পুকুরে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন অর্ণব চন্দ ও শান্ত দেব। অর্ণব চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত দেব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলায়।

চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন