PRB Post

১৮ আগস্ট, ২০২৬, ৫:০২ PMজাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

PRB Post

১৮ আগস্ট, ২০২৬ এ ৫:০২ PM1 মিনিট পড়া
আপডেট: ১৮ আগস্ট, ২০২৬ এ ৫:১০ PM

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিকাল ৪টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ২০ আগস্ট হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন।

এর আগে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।  যদিও জামায়াত মনোনীত প্রার্থী অলির অন্য আবেদনটি অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।   এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় ইসি।

আরও পড়ুন