PRB Post

২৫ আগস্ট, ২০২৬, ১০:৪৬ AMজাতীয়

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১

PRB Post

২৫ আগস্ট, ২০২৬ এ ১০:৪৬ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, কারকান রানা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলেছিলেন। এসব আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করা হচ্ছিল।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে আরও অনেকের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ খোলার তথ্য পাওয়া গেছে। অভিযোগের পর সাইবার পুলিশ ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় ভুয়া আইডি পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ওই ব্যক্তি ফেসবুকে ভুয়া আইডি খুলেছিলেন। এসব আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করা হচ্ছিল।

 

আরও পড়ুন