PRB Post

২৭ আগস্ট, ২০২৬, ৫:১২ PMসারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

PRB Post

২৭ আগস্ট, ২০২৬ এ ৫:১২ PM1 মিনিট পড়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন।

নিহতরা হলেন- কাউছার আহমেদ রাতুল (১৭) ও রাজু মাতুব্বর (১৮)। রাতুল ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে এবং রাজু ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও আহত দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পথে দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চাপা দেওয়া গোল্ডেন লাইন পরিবহনটি জব্দ করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন