PRB Post

২৭ আগস্ট, ২০২৬, ৪:২৩ PMসারাদেশ

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

PRB Post

২৭ আগস্ট, ২০২৬ এ ৪:২৩ PM1 মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৬ জন পুরুষকে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের রামদাসপুর সীমান্তের ২১৬/এমপি পিলারের কাছে এ ঘটনা ঘটে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ভারতের ১২ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এ সময় রামদাসপুর বিজিবি ফাঁড়ির (বিওপি) টহল সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যরেখায় ছয়জনকে অবস্থান করতে দেখেন। তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন