PRB Post

৮ আগস্ট, ২০২৬, ১:০৫ PMসারাদেশ

নাটোরে বাস-টেম্পু সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত

PRB Post

৮ আগস্ট, ২০২৬ এ ১:০৫ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

নাটোরে বাস-টেম্পু সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিনচালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছেন।

ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিলো। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন