PRB Post

৬ আগস্ট, ২০২৬, ৪:০০ PMআন্তর্জাতিক

কূটনৈতিক তৎপরতার সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

PRB Post

৬ আগস্ট, ২০২৬ এ ৪:০০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

কূটনৈতিক তৎপরতার সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে আজ সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, দুই দিনের এই সরকারি সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরো কয়েকজন মন্ত্রী।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজের পরিস্থিতি নিয়ে আমরা এখনো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে একটি সর্বাত্মক ও টেকসই সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন