PRB Post

১২ আগস্ট, ২০২৬, ৬:৪২ PMআন্তর্জাতিক

হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : ট্রাম্প

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ৬:৪২ PM1 মিনিট পড়া

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে চলমান পরিস্থিতি ‘ভালোই চলছে’ এবং হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ইরান ভালো আছে– একদম ঠিকঠাকই আছে। হরমুজ প্রণালী আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এর ওপর শুধু আমাদের নিয়ন্ত্রণ আছে, অন্য কারো নয়। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের শক্তিশালী এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণ চলছে।’

তিনি আরো বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। আমিই সেই শেষ ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করবে, তারা আমাকে ক্রমাগত মিথ্যা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাদের (ইরান) কোনো নিয়ন্ত্রণ নেই।’

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন