PRB Post

২১ আগস্ট, ২০২৬, ৮:২১ PMজাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

PRB Post

২১ আগস্ট, ২০২৬ এ ৮:২১ PM1 মিনিট পড়া
আপডেট: ২১ আগস্ট, ২০২৬ এ ৮:২২ PM

অনলাইন ডেস্ক

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

শপথ নিয়েছেন মির্জা ফখরুল | ছবি : সংগৃহীত

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাকে শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মুখে শপথ নেওয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তা সত্যায়িত করেন স্পিকার।

এর আগে গতকাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য, ভোট দেন ৩৪৩ জন।

এদিকে, আজ মন্ত্রিসভায় নতুন করে ৫ জন  যুক্ত হয়েছেন। এ ছাড়া আগে প্রতিমন্ত্রী থাকা একজন নতুন করে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে আজ শপথ নিয়েছেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।  

মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির এবং গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন