দেশে বেড়েছে ভয়াবহভাবে বেড়েছে ডেঙ্গু প্রবণতা। চলতি বছরে ২০ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
আগস্টের প্রথম ১০ দিনেই ৪ হাজার ৭৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ৭২৬ জনের নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬১ জনই আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি। এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
