PRB Post

৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ PMজাতীয়

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার

PRB Post

৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৩ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সমন্বিত অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এলিট ফোর্স র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে অবহিত করে সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে এই যৌথ অভিযানে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদানের নিশ্চয়তা দিয়েছে র‍্যাব।

হারানো অস্ত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে সাধারণ মানুষ র‍্যাবের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। হটলাইন নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও সরাসরি গোপনীয়তার সঙ্গে তথ্য ও ছবি পাঠানো যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব তথ্য বহুল প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে র‍্যাব ফোর্সেস।

আরও পড়ুন