PRB Post

২০ আগস্ট, ২০২৬, ১০:৩৭ AMঅর্থনীতি

সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা

PRB Post

২০ আগস্ট, ২০২৬ এ ১০:৩৭ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা

 

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে সোনার গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে।

আরও পড়ুন