PRB Post

২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ PMজাতীয়

শীর্ষ প্রশাসনে রদবদল

PRB Post

২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১১ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

শীর্ষ প্রশাসনে রদবদল

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল করেছে সরকার। একাধিক অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সচিবকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব পদোন্নতি, বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে চুক্তিভিত্তিক সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন