PRB Post

১৮ আগস্ট, ২০২৬, ৫:৪৯ PMসারাদেশ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

PRB Post

১৮ আগস্ট, ২০২৬ এ ৫:৪৯ PM1 মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিবগঞ্জ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। নিহতরা হলো শাহাবাজপুর ইউনিয়নের  বালিয়াদিঘী গ্রামের মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃ আবু হায়াত (৩৫) ও একই গ্রামের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ হাবিব(২০)।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নির্মাণাধীন কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ  মোঃ মতিউর রহমান জানান, ১৮ আগস্ট সকাল পাঁচটার দিকে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন