PRB Post

২০ আগস্ট, ২০২৬, ১০:২৮ AMসারাদেশ

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

PRB Post

২০ আগস্ট, ২০২৬ এ ১০:২৮ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

 

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

প্যারোলে মুক্তির পর পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজনভ্যানে করে দীপু মনিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মায়ের সঙ্গে দেখা করেন। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর থেকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

আরও পড়ুন