PRB Post

১৩ আগস্ট, ২০২৬, ১২:৪২ PMজাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

PRB Post

১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৪২ PM1 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৩আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এতথ্য জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন