PRB Post

১৬ আগস্ট, ২০২৬, ২:৪০ PMখেলাধুলা

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

PRB Post

১৬ আগস্ট, ২০২৬ এ ২:৪০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্বাগতিকদের বিপক্ষে এমন স্মরণীয় জয় পেল টাইগাররা।

বাংলাদেশ দল জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় দেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান তিনি।

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফরে এসে সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ দল।

 

আরও পড়ুন