PRB Post

১৫ আগস্ট, ২০২৬, ৪:২২ PMরাজনীতি

ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ শহীদ আব্দুল মালেকের শূন্যতা অনুভূত হচ্ছে: ডা. শফিক

PRB Post

১৫ আগস্ট, ২০২৬ এ ৪:২২ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ শহীদ আব্দুল মালেকের শূন্যতা অনুভূত হচ্ছে: ডা. শফিক

ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেকের শূন্যতা অনুভূত হচ্ছে বলে করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ অনুভূতির কথা জানান।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে।

আপনার রেখে যাওয়া বাগানে হয়তো ইতোমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামীন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তাওফিক দিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে তার প্রিয় অতিথি হিসেবে কবুল করুন। আমিন।’

আরও পড়ুন