PRB Post

২৯ আগস্ট, ২০২৬, ৬:৩৭ AMবিনোদন

হাসপাতালে ভর্তি উরফি জাভেদ

PRB Post

২৯ আগস্ট, ২০২৬ এ ৬:৩৭ AM1 মিনিট পড়া

বিনোদন ডেস্ক

হাসপাতালে ভর্তি উরফি জাভেদ

বলিউডের মডেল-অভিনেত্রী উরফি জাভেদ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন উরফি, হাতে স্যালাইন চলছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।’

তবে কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি উরফি বা তার টিম। এ কারণে তার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরা একটি ছবি পোস্ট করেছিলেন উরফি। তবে তখনও হাসপাতালে ভর্তির কারণ জানাননি তিনি।

আরও পড়ুন