PRB Post

২৭ আগস্ট, ২০২৬, ৫:০৪ PMজাতীয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

PRB Post

২৭ আগস্ট, ২০২৬ এ ৫:০৪ PM1 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩১ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলেছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৫৬ জন।

আরও পড়ুন