ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী ও এশিয়ার অন্যতম বৃহৎ হরিণমারী আমগাছটি পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
মার্কিন দূতাবাস জানায়, ২০০ বছরেরও বেশি পুরোনো এই গাছটি আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এশিয়ার অন্যতম বৃহৎ হরিণমারী আমগাছটি ঘুরে দেখেন।
বিশাল আকৃতির প্রাচীন এ আমগাছটির আকার, বয়স ও ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে তিনি অভিভূত হন।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামে এশিয়ার অন্যতম বৃহৎ এই আমগাছটি রয়েছে।
এর আগে সোমবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামে অবস্থিত সুলতান টি স্টেটে যান মার্কিন রাষ্ট্রদূত।
