PRB Post

৩১ আগস্ট, ২০২৬, ১০:৩৪ AMজাতীয়

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম

PRB Post

৩১ আগস্ট, ২০২৬ এ ১০:৩৪ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান মো. নাজমুল আলম।

রোববার (৩০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে নাজমুল আলমের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর লিগ্যাল ও ইনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ইউছুফকে একই প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরিও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন