PRB Post

৭ আগস্ট, ২০২৬, ১১:১৫ AMসারাদেশ

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত

PRB Post

৭ আগস্ট, ২০২৬ এ ১১:১৫ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে শ্রমিকরা অবস্থান করছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা একটি গাড়ি ভাঙচুর করেন। পরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন