PRB Post

১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ AMজাতীয়

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী

PRB Post

১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী

ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী | ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত এবং পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন