PRB Post

৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ PMজাতীয়

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা

PRB Post

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২৫ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী আর দ্বিতীয় পর্বে সাদপন্থী পক্ষের অনুসারীরা অংশ নেবেন। দু'পক্ষের সঙ্গে আলোচনার পর তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতি অনুসারে ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব, যা শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।

আরও পড়ুন